বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
expand
নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার 

মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি বাড়ির পেছন থেকে বিশালাকৃতির একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় ওই বাড়ির মালিক আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভার পোড়রা এলাকায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন তৌহিদুর রহমান বাবু।

পুলিশের দাবি, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাঁজা গাছটির ওজন প্রায় সাত কেজি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাঁজা গাছসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup