

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। এতে কিছু সময়ের জন্য পারাপার ব্যাহত হলেও বর্তমানে যাত্রী ও যানবাহন স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে।
বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ ঘটিকার দিকে প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঈদে ঘরে ফেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ফেরি বন্ধ থাকায় সাময়িক সময়ের জন্য চরম ভোগান্তিতে পড়ে যাত্রীয ও যানবাহন।
পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৮ ঘটিকার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়মিতভাবে ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৫ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে।