

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইরে নকল প্রসাধনী সামগ্রী ও বিদেশী পণ্যের ভ্যাট ফাঁকি এবং গায়ে আলাদা মূল্য লিখে বিক্রয়ের অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়।
বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চারিগ্রাম বাজারে ভোক্তা অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স মেহেদী হাসান এন্টারপ্রাইজ কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনের ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ককরণ করা হয়।
অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বিদেশি পণ্যের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেরাই মূল্য বসিয়ে বিক্রি করছিলো। সেই প্রেক্ষাপটে তাদের জরিমানা এবং সতর্ক করা হয়। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে উপজেলার দুটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। তবে কোন প্রকার অনিয়ম না পেলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।