মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটোকল ছাড়াই হঠাৎ পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম
প্রোটোকল ছাড়াই মানিকগঞ্জে হঠাৎ পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী
expand
প্রোটোকল ছাড়াই মানিকগঞ্জে হঠাৎ পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রের মধ্যে হঠাৎ করেই ঝটিকা পরিদর্শনে হাজির হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে তিনি উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় মন্ত্রীর আগমন টের পাননি কেন্দ্র সংশ্লিষ্ট কেউ।

হঠাৎ মন্ত্রীর আগমনে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনরত শিক্ষক, পরিদর্শক ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। পরিদর্শনের সময় তিনি পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন সরকারের অঙ্গীকার। সিঙ্গাইরের এই কেন্দ্রগুলোতে সেই পরিবেশ বজায় রয়েছে, যা প্রশংসনীয়।

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সবার দায়িত্ব। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা মনে করছেন, শিক্ষামন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে। একই সঙ্গে এটি ভবিষ্যতেও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল করে তুলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন