

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কম দেয়ার অভিযোগে মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশন নামক একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাতি কালিয়ানি এলাকায় অবস্থিত মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশনে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরিমাপে এমন কারচুপির সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক মোঃ সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আসাদুজ্জামান রুমেল বলেন, পরিমাপে কম দেয়ায় গুডলাক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এ সময় পাম্পের তেল সরবরাহকারী যন্ত্রটির পরিমাপ পাম্পের কর্মচারীদের দিয়ে ঠিক করা হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক শাহরিয়ার জামান, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন