সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম
শিবালয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
expand
শিবালয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মানিকগঞ্জের শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার জাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোঃ সোহেল শেখ (৪৫)। তিনি উপজেলার জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি বড় একটি মাদকের চালান অন্য এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল জাফরগঞ্জ এলাকায় অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো। এ সময় সোহেল শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন