বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।
expand
মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।

মাগুরার মহম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

বিভিন্ন এলাকা থেকে আটককৃতরা হলেন উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা সাগর, মামুন ও নুর ইসলাম; ধোয়াইল গ্রামের বাসিন্দা সুমন ও রাকিব; এবং বেজড়া গ্রামের রিয়াজ ও মুলজার।

আটককৃতদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অপরদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন