রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর ইফতার বিতরণ

​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:২৯ পিএম
জামায়াতে ইসলামীর ইফতার বিতরণ
expand
জামায়াতে ইসলামীর ইফতার বিতরণ

মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দুই হাজার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

​জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির সারোয়ার হোসাইন মৃধা।

ইফতার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাস আমাদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন, যা সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

​জিয়ায়ুল হক জিয়ার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান ও বাইতুল মাল সম্পাদক তৈয়ব তাহের।

​এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মুজাহিদ তালুকদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহাবুব এবং শাহীন ঢালীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​উপস্থিত নেতৃবৃন্দ জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই তারা এই ইফতার উপহার পৌঁছে দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন