মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
শিবচরে ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযানে দুইজনের কারাদণ্ড
expand
শিবচরে ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযানে দুইজনের কারাদণ্ড

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্যানিটারী বিভাগের কর্মকর্তা ও শিবচর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত বাঁশকান্দি ইউনিয়নের বেপারী কান্দী গ্রামে "রমজান এন্টারপ্রাইজ " নামক একটি অস্থায়ী কারখানায় স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের আদলে নকল চিপস, কোমল পানীয়, জুস, আইসক্রিমসহ শিশুদের আকর্ষণীয় নানা খাদ্যপণ্য প্রস্তুত করে বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্যের কোনোটিই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক অনুমোদিত নয়।যা শিশুসহ মানব সম্পদকে তিলে তিলে ধ্বংস করছে।

ভ্রাম্যমাণ আদালত কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রস্তুতকৃত ভেজাল খাদ্যসামগ্রী, নকল পণ্য, উৎপাদন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করে। একই সঙ্গে নকল সিগারেটও উদ্ধার করে তা ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে ভেজাল পণ্যসহ দুইজনকে আটক এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আটককৃত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বেপারী কান্দী গ্রামের কালাম বেপারীর ছেলে"রমজান এন্টারপ্রাইজ এর " মালিক রমজান বেপারী (২০) কে একমাস এবং তার সহযোগী দ্বিতীয়খন্ড ইউনিয়নের চুন্নু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)কে সাত দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব অবৈধ পণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। অভিযানে জব্দকৃত ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X