

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিঠুন মজুমদারের দ্রুত বিচার ও প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-যুবসমাজ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরকারি বরহামগঞ্জ কলেজ চত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ অংশ নেন।
শিক্ষার্থী ও যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত মিছিল টি বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে বের হয়ে শিবচরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে পথচারী ও ব্যবসায়ীরা একাত্মতা জানিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন। মিছিলটি ৭১ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষণ কোনো সাধারণ অপরাধ নয়,এটা নৃশংসতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড। মিঠুন মজুমদারসহ দেশে সংঘটিত সব ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। প্রকাশ্যে একটি মৃত্যুদণ্ড কার্যকর হলে ভবিষ্যৎ প্রজন্ম এ ধরনের অপরাধ করার সাহসও পাবে না।”
বক্তারা সরকারের কাছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
গত ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীকে কৌশলে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে মিঠুন মজুমদার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। এই নৃশংস ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, শিবচরের মতো শান্ত এলাকায় এ ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা ও সামাজিক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।
মন্তব্য করুন
