সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ এএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: এনপিবি
expand

দেশ যখনই কোনো কঠিন বিপদে পড়ে, দেশের মানুষ সেখান থেকে উদ্ধার হতে বিএনপির ওপরই দায়িত্ব দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত আর পলাতক বাহিনীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান কাজ। কিন্তু এই লক্ষ্য অর্জনে দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, দল না থাকলে পদের কোনো দাম নাই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।

বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে মন্ত্রী বলেন, আগামীতে আমাদের কঠিন সময় পার করতে হবে। এসময় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট-১আসনের সাংসদ ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank