

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, ফোর লেন হলে এই সড়কটি বাইপাস ক্রস করবে। এটি প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট। সেটি এখন ফাইনাল স্টেজে আসছে। আমরা শুরু করবো, এটি হয়ে যাবে একনেকে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় কলেজ রোড থেকে কাজীর বাজার পর্যন্ত রেল-লাইনের পাশ দিয়ে নির্মিত বাইপাস সড়কের উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৭৭৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সড়কটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি ভবিষ্যতে সড়কটি আরও সম্প্রসারণ করা হলে হাতীবান্ধা শহরের যানজট কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছি, হাতীবান্ধায় একটি বাইপাস রাস্তা করবো। সেটার প্রক্রিয়া আমরা চালাচ্ছি। আমি এবং আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইসহ লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিও লেটার দিয়েছি। উনি আশ্বস্ত করেছেন এবং এর সমীক্ষা চলছে।
রাকিব বলেন, এখন উন্নয়ন কাজ যেগুলো আসতেছে আমাদের কাছে, আগে এগুলো কীভাবে বরাদ্দ হয়েছে, কোনদিক দিয়ে আসছে, কী করছে এগুলো কোনো দৃশ্যমান ছিল না। আমরা চাই দশটা টাকা হলেও সরকারের যেন কোথাও অযথা ক্ষতি না হয়, খরচ না হয় এবং কোথাও যেন দুর্নীতি না হয়। আমরা সবকিছু জনসম্মুখে করার চেষ্টা করছি।
বাইপাস সড়কটির বিষয়ে তিনি আরও বলেন, আমরা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই ফিট রাস্তাটি করছি। এটা বাইপাসের বিকল্প রাস্তা হিসেবে কাজ করবে এবং পরবর্তীতে আমরা এটাকে আরও দীর্ঘায়িত করবো। আমরা চাচ্ছি ধাপে ধাপে এটি বাইপাসের ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, থানার ওসি আশরাফুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা জালাল উদ্দীন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান ও ছাত্রদলের সদস্য সচিব জাহিদ ইসলাম সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।



