শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জামায়াতের আমিরের জনসভা মানুষের ঢল

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
লালমনিরহাটে জামায়াতের আমিরের জনসভা
expand
লালমনিরহাটে জামায়াতের আমিরের জনসভা

জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের লালমনিরহাটের জনসভা মাঠ কানায় কানায় ভরে উঠেছে। ভোর থেকে নেতাকর্মীরা জনসভা মাঠে জরো হতে থাকে।

বুধবার(৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের হ্যালিপ্যাড মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আসন্ন নির্বাচনে লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭টি আসনের প্রার্থীদের প্রচারনায় অংশ নিতে জনসভার আয়োজন করে লালমনিরহাট জেলা জামায়াত ইসলামী। দুই জেলার মধ্যবর্তি স্থান ডালিয়া হ্যালিপ্যাডে এ জনসভার আয়োজন করা হয়। মঙ্গলবার ভোর থেকে নেতাকর্মীরা জনসভা মাঠের দিকে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে জনসভায়। বেলা সাড়ে ১১ টায় পুরো হ্যালিপ্যাড মাঠ কানায় কানায় ভরে উঠে।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা জনসভা মঞ্চে বক্তব্য রাখছেন। বেলা সাড়ে ১১টা থেকে লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য রাখছেন। বেলা ১২টার মধ্যে প্রধান অতিথি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান জনসভা মঞ্চে উপস্থিত হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন