সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সবজি ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

লক্ষীপুর (রায়পুর) প্রতিনিধ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:২৯ এএম
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে আটক জয়নাল আবেদীন
expand
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে আটক জয়নাল আবেদীন

লক্ষ্মীপুরের রায়পুরে সবজি ক্ষেতের আড়ালে গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন একটি পুকুরপাড়ে অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার জয়নাল আবেদীন রাখালিয়া বাজার জামে মসজিদের সুইপার হিসেবে কর্মরত।

অভিযানে সবজি গাছের আড়ালে লাগানো ১৮টি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এসব গাছের উচ্চতা আনুমানিক ৬ থেকে ১৮ ইঞ্চি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত মালামাল রাখার জন্য অভিযুক্ত জয়নালকে একটি ছোট স্টোররুম দেওয়া হয়েছিল। ওই স্টোররুমের পাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষের আড়ালে গাঁজার চারা রোপণ করেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, অভিযানে উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ও কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন