

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছেন।
উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অপকর্মে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে এবং নির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই সঠিক পথ। আমাদের সংসদ সদস্যের নির্দেশনা ছিল যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়ে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। সেই নির্দেশনা অনুসারেই সংশ্লিষ্ট দু’জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, হামলা, লুট ও প্রতারণা মামলায় দুইজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারিভূক্ত দুই আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
