সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এম্বাসির প্রেসক্রিপশনে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়: চরমোনাই পীর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
expand
চরমোনাই পীর মুফতি রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, আমেরিকা ও ভারতের এম্বাসির প্রেসক্রিপশনে বাংলাদেশে কখনোই ইসলাম কায়েম করা সম্ভব নয়। যারা দিল্লি, পিন্ডি কিংবা আমেরিকান এম্বাসেডরদের প্রেসক্রিপশনে দেশ চালাতে চায়, তাদের মাধ্যমে কখনো ইসলাম কায়েম হবে না।

রবিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে রামগঞ্জ শিশু পার্ক মাঠে হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এ দেশের মানুষ বহু দলের শাসন দেখেছে। কিন্তু এ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ২০২৪ সালের পট পরিবর্তনের পর মানুষের আশা-আকাঙ্ক্ষার আলোকে আমরা ইসলামের পক্ষে একটি ‘এক বাক্স’ নীতির কথা বলেছিলাম। আমরা দেখেছি, একটি দল ক্ষমতার লোভে পড়ে বলছে—ক্ষমতা গেলে তারা ইসলাম নয়, প্রচলিত আইনে দেশ চালাবে। তাদের সঙ্গে থাকলে ইসলামের বাক্সে আর ইসলাম থাকতে পারে না।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতপাখাকে ইসলামের পক্ষে একমাত্র বাক্স উল্লেখ করে দেশবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের রামগঞ্জসহ দেশের ২৬৮টি আসনে এ প্রতীকে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সহসভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ, ওলামা-মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম আবরার এবং বিশিষ্ট বক্তা হাবিবুর রহমান মেজবাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X