সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
expand
হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামের এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকালে মিরপুর উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া বাইপাস সড়ক এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়ামিন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা এলাকার ভুট্টু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাইপাস সড়কের পাশে ট্রাকের হুকের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেওয়া হয়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বিষয়টি তদন্তাধীন, প্রাথমিকভাবে আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank