বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অস্ত্র, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় (২৫) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিজয় ওই এলাকার মো.বিপ্লবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লবের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার চারীর ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র, গুলি ও মাদকসহ বিপ্লব নামের একজনকে আটক করা হয়েছে। তারা অস্ত্র ও মাদক কিভাবে পেল, কোথা থেকে আনলো সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup