সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ ও থানা ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম
নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ ও থানা ঘেরাও
expand
নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ ও থানা ঘেরাও

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল থানা ঘেড়াও করেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি,পলিটেকনিক ছাত্রদল নেতা আব্দুল কাদের প্রমূখ।

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন স্থানে মিছিল করছে এর পরেও কুষ্টিয়া প্রশাসনের কোন ভূমিকা নেই। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

তারা আরও বলেন, ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদকে নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার সোস্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে। এর পরেও প্রশাসন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না জবাব চাই? যারা প্রকৃত দোষী তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দেন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা। ৭দিনের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এরপরেও প্রশাসন যদি কোন ভূমিকা না রাখে তাদেরকে গোপালগঞ্জে যাওয়ার হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই দাবি আদায় না হলে আগামী ৭দিন পরে প্রশাসনের দুর্বলতার জবাব দিতে হবে বলেও হুশিয়ারি দেন তারা।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় কর্মসূচি পালন করে। পরে থানায় এসে তাদের এলাকার শান্তিপূর্ণ পরিবেশের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান। আমরা তাদের আশ্বস্ত করেছি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uruguay VS Cape Verde
Scheduled
22 Jun, 04:00 AM
VS
World Cup