রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের জানাজা পড়ালেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ এএম
জানাজার নামাজ পড়াচ্ছেন এমপি মুফতি আমির হামজা
expand
জানাজার নামাজ পড়াচ্ছেন এমপি মুফতি আমির হামজা

কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছেন। এদের মধ্যে আমেনা খাতুন ও কমেলা খাতুনের জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার সময় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শপাড়া গোরস্থানে জানাজার নামাজ পড়ান কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজা।

এদিকে, বাকি তিনজনের জানাজার নামাজ আজ সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এরআগে, দুপুর ২টার দিকে কুষ্টিয়ার বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে গ্যাসবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই সিএনজি চালক বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান,সংঘর্ষের সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজন নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে পুলিশ লরি ও সিএনজি জব্দ করলেও লরির চালক এবং হেলপার পালিয়ে গিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X