বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
কুষ্টিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
expand
কুষ্টিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলে দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজনীয় বলে মনে করে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল।

উল্লেখ্য,গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Iraq VS Norway
Scheduled
17 Jun, 04:00 AM
VS
World Cup