শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় উকিলের সহকারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক উকিলের সহকারী নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাইসাইকেলযোগে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন