বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নাগরিক কিভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করলেন: এহসানুল হুদা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
সৈয়দ এহসানুল হুদা।
expand
সৈয়দ এহসানুল হুদা।

কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি অভিযোগ করেছেন, একজন মার্কিন নাগরিক কীভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করলেন এবং কীভাবে পুলিশ প্রটোকল পেলেন—এ বিষয়ে প্রশাসনের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর সদরের বাঁশমহল মাঠে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

সৈয়দ এহসানুল হুদা বলেন, আমি জানি না প্রশাসন আমার বক্তব্য শুনছে কি না। তবে এসব প্রশ্ন না তুলে পারছি না। একজন মার্কিন নাগরিক কীভাবে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করলেন এবং কীভাবে পুলিশ প্রটোকল পেলেন—এ বিষয়ে আমি নির্বাচন কমিশনে লিখিতভাবে প্রশ্ন তুলব। বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। পক্ষপাতমূলক আচরণের জবাবও দিতে হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী দুই দিনের মধ্যে চলে যাবে। তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এসেছে। বিভিন্ন স্থানে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। নির্বাচন পরিচালনায় কারা কীভাবে দায়িত্ব পালন করেছেন, সেটিও আমরা জানি। এসব বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করব।

সমাবেশে তিনি অভিযোগ করেন, নির্বাচন শেষ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে পিভিসি ব্যানার ঝুলতে দেখা গেছে। এসিল্যান্ড এখনও ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছেন। আমার চোখের সামনে ব্যানার ঝুলছে। নির্বাচন শেষ হলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসন কোথায় ছিল?

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা আইন নিজের হাতে তুলতে চাই না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তবে আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের রয়েছে। হামলা বা হত্যার চেষ্টা হলে আমরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করব।

সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বিজয়ী হওয়ার পর কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির নেতাকর্মী, যুবদলের কার্যালয় এবং বিভিন্ন বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক এম এ হেলিম, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাইয়ুম খান হেলাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup