

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যমূলক ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম,আবুল মনসুর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দ,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রণয় কান্তি রাউত,মোহাম্মদ হুমায়ুন কবির,আমিনুল ইসলাম,বাদল হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান ৯ম পে-স্কেল বৈষম্যমূলক হওয়ায় নিম্ন ও মধ্যম শ্রেণির সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বৈষম্যহীন ও বাস্তবসম্মত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন শেষে কর্মচারীরা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন। এ কর্মসূচির আয়োজন করে তাড়াইল উপজেলা সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন