শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় 

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:৫৭ এএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল।

রোববার (২৯ মার্চ) সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত হলেন সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ, সহসভাপতি মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরীর সম্পাদক জয়দেব কুমার সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা। কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।

নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোট দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup