সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে নেমে ছেলেকে বাঁচাতে গিয়ে বরেন্দ্র পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটে।

জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপো উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শালুকগাড়ী পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে বরেন্দ্র পাম্প সেট করেন জামাল উদ্দিন। সারারাত পাম্প চালিয়ে পানি কমলে সকালে তার ছেলে রাসেল (১১) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামে। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুর পাড়ে দাঁড়িয়েছিলেন। নামার পর রাসেল বাঁচাও বলে চিৎকার করলে জামাল উদ্দিন পুকুরে ঝাপিয়ে পড়েন। এ সময় বরেন্দ্র পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রাসেলকে ভর্তি করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্রনার্থ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন