রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ, একজনকে বদলি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম
অনিয়মের অভিযোগে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ
expand

ঝালকাঠির নলছিটিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের এক কানুনগোকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— দপদপিয়া ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভূমি কর্মকর্তা মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়নের ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেন।

এছাড়া নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রফিকুল ইসলামকে বরগুনার তালতলী উপজেলায় বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক তদন্তে দায়িত্ব পালনে অনিয়ম ও অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে সরকারি বিধি-বিধান অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজভী আহমেদ সবুজ বলেন, “সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank