শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় শারীরীক ভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে। ধর্ষন চেষ্টাকারি আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সে শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে।

শনিবার(২৩ মে) রাত ২ টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত শুক্রবার সকালে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে জামা কাপড় খুলে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে আহত করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষন চেষ্টাকারী আলমকে গ্রেফতার করে।

এ বিষয়ে মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সরুপদাহ গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত আলম গাজীকে আটক করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন