বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে ইয়াবাসহ নারী আটক  

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
অভয়নগরে শাড়ির আঁচলে লুকানো ১৫০ ইয়াবাসহ নারী আটক
expand
অভয়নগরে শাড়ির আঁচলে লুকানো ১৫০ ইয়াবাসহ নারী আটক

যশোরের অভয়নগরে শাড়ির আঁচলে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট বেঁধে গোপনে বিক্রির অভিযোগে লিপি বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার নওয়াপাড়া বুইকারা আকঞ্জিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লিপি বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে তার শাড়ির আঁচলে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ চার হাজার টাকাও জব্দ করা হয়।

ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, আটক লিপি বেগম অভয়নগরের চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ২৫টি মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন