

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে যশোরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এই আয়োজন শহরজুড়ে প্রাণের সঞ্চার করে।
সকাল ৮টা ৫০ মিনিটে টাউন হল ময়দান থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত এই শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। টাউন হল ময়দান থেকে শুরু হয়ে জজ কোর্ট মোড়, দড়াটানা মোড়, চিত্রা মোড়, থানা চৌরাস্তা, রেল রোড, আদ্-দ্বীন হাসপাতাল ও মাইকপট্টি মোড় ঘুরে আবার টাউন হল ময়দানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রায় এক থেকে দেড় হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহাবুব মাসুদ জামিলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা নববর্ষকে বরণ করার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
মন্তব্য করুন