

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরে এক তরুণীর কাছ থেকে উদ্ধার হওয়া রহস্যজনক কিছু বস্তু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, বস্তুগুলো কোনো ধরনের মাদকদ্রব্য হতে পারে। তবে নিশ্চিত হতে সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৮টায় যশোর শহরের মনিহার এলাকা থেকে শাপলা খাতুন স্বপ্না (২৫) নামে এক তরুণীকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছে থাকা হিটসিন প্যাকেটে মোড়ানো কয়েকটি রহস্যজনক বস্তু উদ্ধার করা হয়।
বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত না হওয়ায় সেগুলো আলামত হিসেবে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আটক শাপলা খাতুন স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা আখতারুজ্জামানের মেয়ে। বর্তমানে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলো কী ধরনের তা নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন এটি কোনো নতুন ধরনের মাদক হতে পারে, আবার কেউ মনে করছেন এটি অন্য কোনো অবৈধ দ্রব্যও হতে পারে।
তবে পরীক্ষাগারের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বলেন, এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া বস্তুগুলোর নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে। আর রিপোর্ট না এলে সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে যশোর শহরের ব্যস্ত মনিহার এলাকায় এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন-হিটসিন প্যাকেটে মোড়ানো ওই রহস্যজনক বস্তু আসলে কী। এখন সবার দৃষ্টি পরীক্ষাগারের রিপোর্টের দিকে।
মন্তব্য করুন