সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান
expand
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় যশোরে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরের বড় বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বড় বাজারের আরজি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বড় বাজারের ‘চিপস ভাণ্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে কেমিক্যাল মিশ্রিত রঙিন চিপস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব চিপসে ক্ষতিকর কৃত্রিম রঙ ব্যবহার করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি, যশোর র‌্যাব-৬ এর সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বৃদ্ধি, ভেজাল পণ্য সরবরাহ ও অনৈতিক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X