

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে গণপিটুনিতে নিহত রফিকুল ইসলাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমীন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী আসামিরা হলেন— সোনাকুড় গ্রামের তমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসাইন সোহাগ, মৃত ইমান আলীর ছেলে তরিকুল ইসলাম, আমিনুর রহমানের ছেলে নাজমুল ইসলাম, হযরত আলীর ছেলে নুর ইসলাম, হোসেন আলীর ছেলে মাহাবুবুর রহমান ও মুনতাজের ছেলে দবির সরদার।
মামলার তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসেবন ও কারবারে জড়িত ছিলেন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারান। তিনি প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন। গত বছরের ২ জুলাই সকালে আজগার আলীর জামাতা জহর আলী মোটরসাইকেলে করে বাঁকড়া বাজারে যাওয়ার পথে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে রফিকুল হঠাৎ তার মাথায় দা দিয়ে কোপ দেন। গুরুতর আহত জহর আলীকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই হাদিউর রহমান আদালতে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আত্মসমর্পণকারীরা ওই মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন, তবে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন
