বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শাড়ির ব্যবসার আড়ালে অবৈধ আতশবাজির গুদাম

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
যশোরে শাড়ির ব্যবসার আড়ালে অবৈধ আতশবাজির গুদাম
expand
যশোরে শাড়ির ব্যবসার আড়ালে অবৈধ আতশবাজির গুদাম

যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজির কারবারে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় এক ব্যবসায়ীর গুদাম থেকে ‍বিপুল পরিমাণ বিস্ফোরকজাতীয় আতশবাজি জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে হাটচান্নী মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুটি কক্ষ থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, অভিযুক্ত সিহাব মোল্লা হাটচান্নী মার্কেটের নিচতলায় “সিহাব বস্ত্রালয়” নামে শাড়ি ও কাপড়ের দোকান পরিচালনা করলেও আড়ালে ওই গুদামে অবৈধভাবে আতশবাজি মজুদ করে রাখতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিহাব আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার ব্যবসা করতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও গোপনে আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গুদামের মালিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন