সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে অভিযানে অস্ত্র-মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক ৪
expand
বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক ৪

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে মধ্যরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে।

তবে অভিযানের আগেই পালিয়ে গেছে মূল অভিযুক্ত আরিফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু হয়।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, দুটি মেটাল স্ট্রিক, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন।

অভিযানকালে আরিফ পালিয়ে গেলেও তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে আটক করা হয়।

পাশাপাশি আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও আটক করে যৌথ বাহিনী। পরে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর ছিলেন প্রভাবশালী ক্যাডার। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান হিসেবে পরিচিত।

এছাড়া শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তাদের নাম রয়েছে গোয়েন্দা নথিতে।

সূত্র আরও জানায়, যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে, ফলে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারীতে ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup