

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মণিরামপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ প্রতীকে আলোকসজ্জা করার দায়ে এক প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভান্ডারিমোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। অভিযানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনি আচরণ বিধিমালার ১৩(গ) ধারায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদের প্রতিনিধি আবু বকর সিদ্দিককে এই জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
তিনি জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার রোহিতা ইউনিয়নে আচরণবিধি পর্যবেক্ষণকালে দেখা যায়, ভান্ডারিমোড় এলাকায় ধানের শীষ প্রতীকে আলোকসজ্জা করে রাস্তার ওপর ঝুলিয়ে রাখা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
