রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটগ্রহণে ব্যর্থতার সুযোগ নেই, ১২ জানুয়ারি সফল হতেই হবে: যশোরের ডিসি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।
expand
যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। এখানে ব্যর্থতার কোনো সুযোগ থাকবে না। কারণ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই আগামী ১২ জানুয়ারি আমাদের সফল হতেই হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ তানভীর জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৭৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X