শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না: নাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

৭০ শতাংশ মানুষ হ্যা এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেও এ নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছেন এমনটি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এনসিপির সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান সেখানে জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না। সুতরাং তারা সংবিধান কেউ মানছেন কেউ মানছেন না।

তিনি বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখানে সংবিধানের দোহাই দিলে আস্থার সংকট হবে। তখন এগুলো রাজপথে গড়াবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন