

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুবেরীর বিরুদ্ধে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ খালেকুজ্জামান জুবেরী বর্তমানে ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাশাপাশি তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।