রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর-৩ আসনে বিএনপির জয়, ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
জামালপুর-৩ আসনে বিএনপির বাবুলের রেকর্ডে জয়, ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
expand
জামালপুর-৩ আসনে বিএনপির বাবুলের রেকর্ডে জয়, ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে এবারের নির্বাচনে বড় ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে বাবুল ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন।

এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তাদের মধ্যে সাতজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— গণঅধিকার পরিষদের লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু ও ফারজানা পূথী। ফরিদইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ডা. ফিদেল নঈম।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ জন, নারী ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

ভোটের ফলাফলে দেখা গেছে, প্রধান দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকায় অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন। বিশ্লেষকদের মতে, এ আসনে ভোটের ব্যবধান ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X