সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বন বিভাগের অভিযানে সিএনজিসহ অবৈধ গোলকাঠ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৩৪ পিএম
বন বিভাগের অভিযানে  সিএনজি অটোরিকশাসহ অবৈধ আকাশমনি গোলকাঠ জব্দ
expand
বন বিভাগের অভিযানে সিএনজি অটোরিকশাসহ অবৈধ আকাশমনি গোলকাঠ জব্দ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বন বিভাগের অভিযানে একটি সিএনজি অটোরিকশাসহ অবৈধ আকাশমনি গোলকাঠ জব্দ করা হয়েছে।

রোববার (২৪ মে) দিবাগত ভোর রাতে পুটিজুরী বন বিটের কর্মকর্তা-কর্মচারীগণ রেঞ্জ কর্মকর্তা, শায়েস্তাগঞ্জের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ সময় ২০০৪-০৫ সালের আকাশমনি বাগান (যা ২০২৬ সালে নিলামে বিক্রি করা হয়) থেকে গাছ পাচারকালে একটি সিএনজি অটোরিকশাসহ আকাশমনি গাছের ৬ টুকরা গোলকাঠ জব্দ করা হয়।

জব্দকৃত গোলকাঠের পরিমাণ প্রায় ৭.৭১ ঘনফুট। আটককৃত সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর হবিগঞ্জ-থ-১১-৩৬১৪।

বন বিভাগ সূত্রে জানা যায়, জব্দকৃত সিএনজি ও গোলকাঠ বর্তমানে রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন