

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ তিন বছর পর অবশেষে ৩২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন এ কমিটি ঘোষণার পর জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এবং সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান। এর আগে গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, ২০২৩ সালের জুন মাসে শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি, তাকে সাধারণ সম্পাদক এবং গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে আন্দোলন-সংগ্রাম, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কিছুটা বিলম্ব হয়।
নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৩০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫৪ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৫৩ জন স্থান পেয়েছেন। এছাড়া সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও ১৮০ জন নেতাকর্মী অন্তর্ভুক্ত হয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এ কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন