

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা, ফুচকা এবং মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। গতকাল রাত ২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা মুরগীর খাদ্যের বস্তার নিচে অত্যন্ত সুকৌশলে ভারতীয় ফুচকা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই সমস্ত ফুচকা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
অপর একটি অভিযানে একই এলাকা থেকে বিকাল ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় অবৈধ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
এছাড়াও ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১০টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে জাম্বুরাছড়া নামক এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। অবৈধভাবে আনা জব্দকৃত এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন