মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুদিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম
নিখোঁজের দুদিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
expand
নিখোঁজের দুদিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর কালনী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ার কান্দি গ্রামের কালনী নদী থেকে ছামিরুন আক্তার (১১) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার থেকে ছামিরুন আক্তার নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার বিকেলে কালনী নদীর পূর্ব তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup