শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের গঙ্গানগর এলাকায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে রাজু নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম জামাল ওরফে রাজু (২৫)। তিনি লস্কর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ভোর রাতে গঙ্গানগর এলাকায় একটি ট্রান্সমিটার চুরির চেষ্টা চালানো হয়। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানে গিয়ে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পরবর্তীতে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন