মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট সীমান্তে সাজাপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিক হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
চুনারুঘাট সীমান্তে সাজাপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিককে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
expand
চুনারুঘাট সীমান্তে সাজাপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিককে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্তে সাজাপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় বাল্লা সীমান্ত নতুন স্থলবন্দর এলাকা-এর ১৯৬৬ এস-১ পিলারের সামনে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষ থেকে কর্মকর্তা সজল কুমার পাল। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি কুডিয়াওসো, বিএসএফ-এর কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ওসি কে. ডি. সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তর ধর্মঘর এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন শ্রী অজিৎ বিশ্বাস (পিতা: অমূল্য বিশ্বাস), গ্রাম রাণীর খামার, থানা আমতলী এবং শ্রী সমীর দাশ (পিতা: মৃত পিয়ারী দাশ), গ্রাম বিনয় নগর, থানা সিদাই; উভয়ের বাড়ি ভারতের পশ্চিম ত্রিপুরা জেলায়।

পরবর্তীতে হবিগঞ্জ আদালত তাদের ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে, প্রায় ১৬ মাস পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন