

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় ফেরদৌসা আক্তার (২৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী ফেরদৌসা আক্তার সড়ক পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগতির এনা পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসীর মাঝে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি জানিয়েছেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা সত্যতা নিশ্চিত করেন। এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন