

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে অনুমোদন ও লাইসেন্সবিহীন দুইটি করাতকল অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
অভিযান চলাকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন। এ সময় অনুমোদন ও বৈধ লাইসেন্স না থাকায় দুইটি করাতকল অপসারণ করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এবং বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন