মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে ভারতীয় গরু, মদের বোতল জব্দ 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
৫টি ভারতীয় গরু জব্দ
expand
৫টি ভারতীয় গরু জব্দ

হবিগঞ্জের মাধবপুরে রাজেন্দ্রপুর বিওপির টহলদলের মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদের প্রেক্ষিতে ১০ মার্চ রাত ১২টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রামনগর নামক এলাকায় ভারত হতে মাদক পাচারকারীরা মাদক নিয়ে এসে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে।

রাজেন্দ্রপুর বিজিবি টহল সংবাদ পেয়ে উক্ত স্থানে তল্লাশী করে জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে গত ৯ মার্চ বেলা ১২টার দিকে চোরাকারবারীরা ভারত হতে ৫ টি গরু নিয়ে আসে।

সুবিধামত সময়ে পাচারের উদ্দেশ্যে গরুগুলো জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে। পরবর্তীতে গুইবিল বিওপির টহলদল অভিযান পরিচালনা করে উক্ত গরু গুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও গরু গুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন