

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে শ্রমিককে মারধরের ঘটনায় হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা।
হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী উঠানো নিয়ে হানিফ পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন বাসের স্টাফের কথা-কাটাকাটি হয়।
পরে বাসটি সিলেটে পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের এক স্টাফকে মারধর করে গুরুতর আহত করে।
এই ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-শ্রীমঙ্গল, হবিগঞ্জ-মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
শুক্রবার বিকেলে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিকদের নয়ে বৈঠকে বসেছে বলে খবর পাওয়া গেছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জানায়- সিলেটের মালিক সমিতি ত্রাসের রাজত্ব খায়েম করে প্রায় সময় গাড়ি দিয়ে সিলেটের টার্মিনালের মুখ বন্ধ করে দেয় এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে।
মন্তব্য করুন
